• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

মাগুরা থেকেই রেল পথে ঢাকায় যেতে পারবে মানুষ: রেলমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ১৩৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মে, ২০২১
মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে রেলপথ মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন।

২০২৩ সালের মধ্যে মাগুরা থেকেই রেল পথে ঢাকায় যেতে পারবে মানুষ। এতে করে রাজধানী ঢাকার সাথে মাগুরাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কর্মসংস্থান ও পণ্য পরিবহনে আসবে নতুন মাত্রা।

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আজ রাত ৮টায় সাংবাদিকদের সাথে এ বিষয়ে প্রেস ব্রিফিংকালে এ ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মোহাম্মদ সেলিম রেজাসহ রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের মধুখালী থেকে মাগুরার ঠাকুর বাড়ি পর্যন্ত ২৪.৮ কিলোমিটার দীর্ঘ নতুন এ রেল লাইনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষ্যে মাগুরা শহরতলীর রামনগরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..