• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

মুন্সিগঞ্জে শাহীন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী (রহ.) এর দ্বিতীয় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তি-শ্রদ্ধার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হলো শাহেন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী রহমাতুল্লাহি আলাইহির দ্বিতীয় বার্ষিক ওরশ মোবারক।

রোববার (২৫ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলার জাজিরা গাজী স্কুল সংলগ্ন কুঞ্জনগর গ্রামে তার নিজ দরবার শরীফে দিনব্যাপী এই ওরশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত, আশেকান ও জাকেরান দরবার প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। দুপুর ১২টায় মাজার শরীফে পবিত্র গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটে দরবারে নিশান উত্তোলন করা হয়।

পরে বাদ জোহর পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন উক্ত দরবার শরীফের মোতাওয়াল্লী জুলহাস পাগল। মিলাদে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ শেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং রাতে আধ্যাত্মিক বাউল গান ও মুর্শিদি গানের আসর বসে।

এ সময় ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়াসিন প্রধান, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোঃ আলাউদ্দিন প্রধান, মো. জামাল, রনি, দেলোয়ার গাজী, গোলাম কিবরিয়া, রহিম মনির, হালিম, অহিদ, টিটু, সোহেল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শাহীন শাহ খাজা বাবা হারুনুর রশিদ পাগল শাহ চিশতী (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। তার পীরের নাম হচ্ছে মুশকিল কুশা, গঞ্জে শাফা, সাইফুলে আদব, বেনিয়াজ, হায়াত কলন্দর, শাহেনশাহ খাজা বাবা হযরত আলী শাহ চিশতী সস্তাপুর নারায়নগঞ্জ। প্রতি বছর তার ওফাত বার্ষিকী উপলক্ষে ভক্তরা এই ওরশের আয়োজন করে থাকেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..