• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ সভাপতি উত্তম সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে সহযোগিতা করার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষের সহযোগিতায় ২৪০টি মণ্ডপেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এজন্য পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কারণেই এবার নারায়ণগঞ্জে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে পূজা উদযাপন সম্ভব হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..