• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

র‌্যাবের পৃথক অভিযানে চোরাই তেলসহ আটক ৯

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১
এক হাজার ২৩০ লিটার তেলসহ নয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নারায়ণগঞ্জ রূপগঞ্জ ও ঢাকার ডেমরায় পৃথক অভিযান চালিয়ে এক হাজার ২৩০ লিটার তেলসহ নয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (২ জুন) দুপরে র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটকরা হলেন আব্দুল্লাহ (২৫), মো. রাজু (২৫), মো. মহিন (১৮), মো. মানিক (৩২), মো. জনি (১৮), মো. জনি (৩২), মো. মনিরুজ্জামান (৩৬), মো. জামশেদ আলী (২৯) ও মো. মাসুম ভূঁইয়া (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডেমরা থানার চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল চোরাই সিন্ডিকেটের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ড্রামভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেল, চারটি খালি ড্রাম, জ্বালানি তেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে মোটর যুক্ত করা তিনটি পিকআপ ভ্যান ও নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
পরদিন বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সাওঘাট এলাকা থেকে তেল চোরাই সিন্ডিকেটের আরও তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৩০ লিটার চোরাই ডিজেল, চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন ও নগদ দুই হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্ব-স্ব থানায় হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..