• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী পূণ্যস্নান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়-এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি, র‍্যাব-১১-এর সহ-অধিনায়ক আ. রশিদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা সিভিল সার্জন মোঃ মশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিনসহ নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বন্দর ও সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, পূণ্যস্নান উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা ১৮ মিনিট ৪৬ সেকেন্ড থেকে ২৬ মার্চ ২০২৬ দুপুর ২টা ৫৯ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত পূণ্যস্নানের মূল আনুষ্ঠানিকতা চলবে। এবার মোট ২৪টি ঘাটে পূণ্যস্নান অনুষ্ঠিত হবে।

তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুসাপুর ইউনিয়নে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। জরুরি চিকিৎসাসেবা প্রদানে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নৌপুলিশ ও কোস্টগার্ড স্পিডবোটে টহল দেবে।

এছাড়া স্নানের ঘাটসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও অস্থায়ী টয়লেট স্থাপন, তথ্য ও মনিটরিং সেল খোলা এবং প্রতিটি ঘাটে নারীদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষের ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি মোতায়েন করা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং সার্বিক সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হবে।

সভায় আরও জানানো হয়, বিগত সরকারের আমলে লাঙ্গলবন্দকে কেন্দ্র করে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের আমলে প্রকল্পটি পুনরায় সক্রিয় করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..