• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ৩২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা নিতাইগঞ্জ মধ্য নলুয়া পাড়ার কবি শুক্কুর মাহমুদ জুয়েল দীর্ঘ বছর যাবৎ সাহিত্য অঙ্গনের সাথে জড়িত। বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে কবিতা পাঠ করে থাকেন। এ ছাড়াও অনেক সাহিত্য সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়েছে। এই প্রথম তার একক কাব্যগ্রন্থ ” তুমি যদি না আসো”বই টি একুশের বই মেলা-২০২৬ এ প্রকাশিত হয়।বই প্রকাশ করেন কাব্য কথা প্রকাশনী। প্রকাশিত এই গ্রন্থটি’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সভ্যতা সাহিত্য অঙ্গন।

১১ এপ্রিল শনিবার বিকেলে নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার এর ইম্পেরিয়াল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কবি ফরিদুল মাইয়ান এর সভাপতিত্বে ও কবি শুক্কুর মাহমুদ জুয়েল এর সার্বিক তত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমির হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক কবি জামাল উদ্দিন বারী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুথি সম্রাট খ্যাত ও কাব্য কথা এর প্রকাশক জালাল খান ইউসুফি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক করিম রেজা, কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি শাহানা মান্নান বুলবুল, কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি ও চিত্র শিল্পী মোঃ শাহ আলম, কবি ডা: বশির আহমেদ তুষার।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি জয়নাল আবেদীন জয়, কবি জহিরুল ইসলাম মিন্টু, আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন, কবি তাজুল ইসলাম, কবি কাওছার আক্তার পান্না,কবি এম,আর সেলিম, আবৃত্তি শিল্পী ঈশিতা, কবি সুমি,কবি রওশন আরা, কবি রাজলক্ষ্মী, কবি বিমল দাসসহ প্রমূখ।

স্বরচিত কবিতা পাঠ,আলোচনা ও গ্রন্থের পাঠ উন্মোচন শেষে মুখা অভিনয়, নৃত্য ও মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ঈশিতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..