• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, শেরপুর সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে জোনাকী (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জোনাকি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের আলেক জামালের স্ত্রী। ঘটনাটি ঘটে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে।
পুলিশ ও জোনাকীর পরিবার সুত্রে জানা গেছে, গত প্রায ৬ বছর পুর্বে চেঙ্গুরীয়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে জোনাকির বিয়ে হয় ডাকুরপাড় গ্রামের আলেক জামালের সাথে । তাদের দাম্পত্য জীবনে ২ সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বিগত ৬ আগষ্ট জোনাকি সন্তান প্রসবকালিন সময় কাটিয়ে স্বামীর বাড়িতে আসেন। জোনাকির বড়বোন জেসমিন জানান , সকাল ১১ টার দিকে লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জোনাকির ঝুলন্ত লাশ দেখতে পান। তিনিসহ পরিবারের লোকজনের দাবি জোনাকিকে হত্যা করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, সংবাদ পেয়ে জোনাকির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কাণ জানা যাবে। তিনি আরও জানান এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়ার যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর থেকে জোনাকির শ্বশুর বাড়ি লোকজন গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের স্থানীয় অন্যান্য কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..