• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

সাংবাদিক রণজিৎ মোদকের ৬৬তম জন্মদিন

বিডিনিউজ আই ডেস্ক : / ৫০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

নিজস্ব সংবাদদাতা : ৪ জুলাই শনিবার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী কবি রণজিৎ মোদকের ৬৬তম শুভ জন্মাদিন। একাধারে বহু গুণে গুনান্বিত বিশিষ্ট সাংবাদিক রণজিৎ মোদকের এই শুভক্ষণে তার সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

বিশিষ্ট সাংবাদিক ও কবি রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় মধুসূদন মোদক ও মাতার নাম স্বর্গীয় বিরাজ মোহিনী মোদক। তারা পাঁচ ভাই (বড় ভাই বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় অমৃত লাল মোদক, দীপেশ চন্দ্র মোদক, রণজিৎ মোদক, দীলিপ মোদক ও মদন মোহন মোদক) এবং দুই বোন (স্বর্গীয় যোগমায়া ও মহামায়া)। রণজিৎ মোদক নারান্দিয়া টিআরকেএন হাইস্কুলে ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেছেন। পরে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এপর্যন্ত চারটি গ্রন্থ প্রকাশ করেছেন। গ্রন্থগুলো হলো- ‘জোসনা ভাঙ্গা ঢেউ’, ‘পাগলার পাগলনাথ’, ‘মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প’ ও হৃদয়ে বঙ্গবন্ধু। তাছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রকাশিত হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..