• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না.গঞ্জ সদর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা মূলক সভা না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না’গঞ্জ সদরে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সদরে পেট্রোল পাম্প মনিটরিং ট্যাগ অফিসারদের সাথে মত বিনিময় সভা সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।। ২০ হাজার টাকা জরিমানা

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আজ নারায়ণগঞ্জের হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে টেকসই ও পরিবেশবান্ধব পানির বোতল এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জ হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে খুবই খুশি হয়েছি। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। আমি আশা করি, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রমাণ করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দাও। এতে করে তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবে এবং সততার সাথে এগিয়ে যাবে।সকল খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এস এম ফয়েজ উদ্দিন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

প্রধান শিক্ষক লুৎফুন্নেছা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরাইয়া আশরাফি, ইয়াসিন আরাফাত, মোঃ হাকিম রহমান লিটন এবং জাকির মজিদ খান।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..