• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে?

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় দেড় বছর ধরে। বুধবার (৩০ জুন) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমনের প্রকোপ বেড়ে যাওয়ায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। এদিকে করোনার ঊর্ধ্বগতিতে সোমবার থেকে আসছে কঠোর লকডাউন। এ অবস্থায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।
শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। এখনো সংক্রমন প্রায় ২১ শতাংশের বেশি। ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। এর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। বিধিনিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে। কঠোর লকডাউনের সময় জরুরি পণ্যবাহী বাহন ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যববহৃত যানবাহন শুধু চলাচল করতে পারবে। গণমাধ্যম এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..