• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

বুড়িগঙ্গায় লঞ্চে ডাকাতি : আহত ১২

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জ ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি ট্রলারে সংঘটিত হয়েছে দূর্ধষ ডাকাতির ঘটনা।অজ্ঞাত ডাকাত দল যাত্রীবাহী ট্রলারে হানা দিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্নালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ সময় ডাকাত দলের হামলায় নারী পুরুষ সহ ১০থেকে ১২ জন আহত হয়।

এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার আউটশাহি গ্রামের মৃত নুর ইসলাম শেখের পুত্র রতন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাত কে আসামী করে রবিবার(২৭ জুন) ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়,বৃহস্পতিবার(২৪জুন) সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গিচর থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাদীর ছোট ভাই বর তার নববধূকে নিয়ে সড়ক পথে নিজেদের গ্রাম মুন্সিগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। অপরদিকে বাদী নদী পথে ট্রলার যোগে ২৫-৩০ জন নারী পুরুষ সদস্য নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে ফতুল্লার বক্তাবলী নামক স্থানে পৌঁছে। এসময় মুলিগঞ্জ কাঠপট্টি এলাকামুখি হতে ইঞ্জিন চালিত একটি সাদা রংয়ের স্পিড বোডে অনুমান- ৮/৯ জন সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে নারী ও শিশুদের জিম্মি করে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা এলোপাথাড়ি ভাবে একাধিক জনকে কুপিয়ে স্বর্নালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,নদী পথের ডাকাতির ঘটনায় রোববার ফতুল্লা থানায় মামলা হয়েছে। মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..