• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন ডিসি জাহিদ

ভূলতা ফ্লাইওভার থেকে যুবকের লাশ উদ্ধার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
নিহত মোস্তফা কামাল

রূপগঞ্জ সংবাদদাতা: রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভার থেকে হাত বাধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গোলাকান্দাইল গোলচত্তরে ঢাকা-সিলেট ফ্লাইওভার থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোস্তফা কামাল (৩৮)। সে রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার মিন্নত আলীর ছেলে।
নিহতের বড় ভাই সামসুল হক জানান, মোস্তাফা অটো গাড়ীর ড্রাইভার ছিল। আজ ভোর ৪ টায় প্রতিদিনের মতো এলাকার মাছ ব্যবসায়ীদের নিয়ে ভূলতা গাউছিয়া এলাকায় আসে। পরে আর সারাদিন বাড়ি না ফিরলে তাকে খোজাখুজি করে ভূলতা এলাকায় আসলে জানতে পাই একটি লাশ ফা¬আইওভারে পড়ে আছে। তখন সেখানে গিয়ে সনাক্ত করি নিহত ব্যক্তি আমার ছোট ভাই মোস্তফা। তার অটো গাড়ীর খোজ পাওয়া যাচ্ছেনা জানিয়ে তিনি বলেন, তার ভাইকে মেরে অটো গাড়ী নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ব্যপারে ভূলতা ফাড়িঁর পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বলেন, ভোরে ভূলতা ফ্লাইওভার থেকে হাত বাধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..