• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

ঢাবি শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার আহ্বান

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন পেতে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন না তারা এই কার্যক্রমের আওতায় থাকবে।
আবেদন করার জন্য শিক্ষার্থীকে https://ssl.du.ac.bd/studentlogin ওয়েব লিংকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাসবোর্ডে লগ ইন করতে হবে।
ড্যাসবোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভ্যাকসিনের জন্য আবেদন করা যাবে। আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এছাড়া মন্ত্রণালয় থেকে এই তালিকা অনুমোদিত হবার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে। এরপর শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..