• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ।

বিডি নিউজ আই: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচী পালন করছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ সারাদেশের দলীয় নেতাকর্মীরা। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রয়াত নেতার সমাধিস্থলে উপস্থিত হতে পারছেন না দলের শীর্ষ নেতারা।

একাধারে সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও সফল রাজনীতিবিদ হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাষনামল ছিল বেশ সমৃদ্ধ। উপজেলা পদ্ধতির প্রবর্তন, ঔষধ নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ঢাকার বেড়ী বাধ নির্মান, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, মসজিদ মন্দিরে বিদ্যুৎ ও পানির বিল মওকুফ,শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ যমুনা সেতুর স্বপ্নদ্রষ্টা হুসেইন মুহম্মদ এরশাদের যুগোপযোগী সিদ্ধান্তগুলো অমলিন হয়ে থাকবে নতুন প্রজন্মসহ দেশবাসীর হৃদয়ে।

দলের প্রতিষ্ঠাতার ২য় মৃত্যু বার্ষিকী ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।চলমান লকডাউনে বিধি নিষেধের কারনে দলটির শীর্ষ নেতারা সাবেক রাষ্ট্রপতির সমাধি স্থলে উপস্থিত থাকতে না পারলেও স্বাস্থ্যবিধি মেনেই সব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন, দলটির নেতারা।

১৯৩০ সালে ১ ফেব্রুয়ারী কুড়িগ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর ২০১৯ সালের ১৪ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..