• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

শিক্ষিকাকে ইভটিজিং, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ডিসির কাছে স্মারকলিপি

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জুন, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: শিক্ষা কর্মকর্তা দ্বারা নারী শিক্ষক উত্যাক্ত হওয়ার ঘটনায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্কুলটির সহকর্মী শিক্ষকরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সালাউদ্দিন রঞ্জু এ স্মারকলিপি গ্রহন করেন।

এসময় জেলা প্রশাসকের এনডিসি এস এম রাসেল ইসলাম নূর সহ বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা,শিফট ইনচার্জ সালমা আক্তার,শিক্ষক অরবিন্দ কর্মকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে অভিযোগ করা হয়, গত ১৫ জুন উপজেলায় একটি সরকারী কর্মশালায় অংশ গ্রহনের জন্য উক্ত নারী শিক্ষক প্রশিক্ষন গ্রহন করতে গেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব তার পাশের চেয়ারে বসে নারী শিক্ষকের প্রতি কুৎসিত শব্দ উচ্চারণ করেন। এক পর্যায়ে তাকে তার কক্ষে যাওয়ার জন্য আহবান জানান। সে সময় তিনি মঞ্চে উপবিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখেয়ে নানান উক্তি করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সালাউদ্দিন রঞ্জু উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তারা এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা জানান, তার স্কুলের নারী শিক্ষককে লাঞ্চিত করার কারণে তারা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন না করা হলে আগামী কাল থেকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নারী শিক্ষক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করা হলে সেটি ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম তদন্ত করছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন নারায়নগঞ্জ সদর উপজেলা অফিসে নারী শিক্ষক সরকারের ১০ দফা বাস্তবায়নে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় অংশ গ্রহণ করার সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা নানান ভাবে ঐ নারী শিক্ষককে উত্যাক্ত করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..