• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণ করা হবে: মেয়র আতিক

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বিডি নিউজ আই, ঢাকা : ডিএনসিসি’র আওতাধীন এলাকায় কোরবানির ফলে সৃষ্ট বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হচ্ছে। তাই, কোরবানির বর্জ্য সরাতে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না।’
আজ রাজধানীর গুলশানে নগরভবনে আয়োজিত ১৪তম কর্পোরেশন সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘আমাদের পর্যাপ্ত লোকবল রয়েছে। বর্জ্য অপসারণের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বেশ কিছু ওয়ার্ডে কোরবানির জায়গাও নির্ধারণ করা হয়েছে।’
সবার সহযোগিতা পেলে যথাসময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব উল্লেখ করে তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘পশুর হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না।’
মেয়র বলেন, ‘ছয়টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হয়েছে। ডিজিটাল পেমেন্টের সুযোগ থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা খুব খুশি। নিরাপদ ও সহজ লেনদেন, তাৎক্ষণিক ব্যাংক একাউন্ট খোলার সুযোগ, ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা এবং ছিনতাই, মলম পার্টির খপ্পর থেকে রক্ষায় স্মার্ট হাট চমৎকার উদ্যোগ।’
ডিএনসিসি’র সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ: আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, কাউন্সিলর এবং ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..