• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিসি রায়হান কবির বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক মোসাদ্দেক

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই,হারারে: আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন।
দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ায় চলমান জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি মোসাদ্দেকের আগুন বোলিংয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় টাইগাররা। এতে সিরিজে সমতা আনতে পারে বাংলাদেশ। বল হাতে ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক।
বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরা পড়ায়, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সোহান।
সোহানের পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহকে, এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছিলো। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..