• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

জীবনমান উন্নয়নে চা শ্রমিক পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিডিনিউজ আই ডেস্ক : / ২০৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, হবিগঞ্জ : চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি’র আওতায় চা শ্রমিকদের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তিন কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ জেলায় ৮৫টি চা শ্রমিক পরিবারকে এই ঘর নির্মাণ করে দিচ্ছে।
আজ সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া, বৈকুন্ঠপুর, নোয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি’ পরিদর্শন করেছেন।
সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য। সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। চতুর্থ শিল্প বিল্লব ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিবর্তনশীল চ্যালেঞ্জসমূহ সম্পর্কে চা শ্রমিকদের আরো বেশি দক্ষ হতে হবে। ভবিষ্যতে হয়তো যন্ত্র শ্রমিকদের স্থান দখল করবে, তখন আপনারা যাতে কর্মহীন হয়ে না পড়েন সেই জন্য আপনাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলুন যাতে তারা উদ্যোক্তা হতে পারে। আপনাদের সন্তানদের ভবিষ্যত চিন্তা করেই প্রধানমন্ত্রী এ প্রকল্প নিয়েছেন। তি চান আপনারা যাতে ভালভাবে জীবন-যাপন করতে পারেন।’
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন হবিগঞ্জ জেলার সমাজসেবার উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..