• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

সিএনএন নেটওয়ার্কে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রচারে চুক্তি করলো বিএফটিআই

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
চুক্তি সই অনুষ্ঠানে সিএনএনআইসি পরিচালক (সেলস্) অভিজিৎ ধর এবং অন্যান্য প্রতিনিধিগণ জুম প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) সিএনএন নেটওয়ার্কে বিশ্বব্যাপী বাংলাদেশের বিভিন্ন রফতানি খাতকে প্রচারের লক্ষ্যে সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়ালের সাথে একটি অনার্থিক সমঝোতা স্মারক সই করেছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানি কৌশল বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি বেসরকারি সহযোগিতার মডেলে বেসরকারি খাতের অর্থায়নে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষকে বাণিজ্য মন্ত্রণালয় বিএফটিআইকে সামগ্রিক ডিজিটাল ক্যাম্পেইনটি পরিচালনার দায়িত্ব প্রদান করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত কয়েক বছরে বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ যেমন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জন করা, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত হওয়ার পথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছে।
কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের প্রতিটি দেশ এবং সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্য। বাংলাদেশে এর প্রভাব লক্ষ্য করা গেলেও, প্রধানমন্ত্রীর দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে এই মহামারি মোকাবেলা করে যাচ্ছে, যার প্রমাণ পাওয়া যায় বিগত অর্থবছরে আমাদের রেকর্ড পরিমাণ বৈদেশিক রপ্তানির পরিসংখ্যানে। এ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের এই সাফল্য বিশ্বব্যাপী সিএনএন-এর দর্শকদের কাছে পৌছানো সম্ভব হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত স্টিয়ারিং কমিটির সরাসরি তত্ত্বাবধানে ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনটি পরিচালিত হবে। ক্যাম্পেইন পরিচালনায় বিএফটিআইয়ের সাথে সিএনএন-এর স্থানীয় প্রতিনিধি স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড একসাথে কাজ করবে।
‘মেড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনের অধীনে সিএনএন টিভি বিজ্ঞাপন, বিস্পোক সম্পাদকীয়, প্রোমো অডিও ভিজ্যুয়াল, ভিগনেটস এবং একটি ‘মেড ইন বাংলাদেশ’ থিম উইক তৈরি ও সম্পাদনা করবে। এছাড়া সিএনএন বাংলাদেশের ৫টি সম্ভাবনাময় রপ্তানি খাতের পাশাপাশি নির্বাচিত শিল্পের অধীনস্থ ১০টি শীর্ষস্থানীয় রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করবে।
বিএফটিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল আজম বলেন, ‘সিএনএন বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদ চ্যানেল, বিশ্বব্যাপী গণমাধ্যমে যাদের প্রভাব ও সাফল্য অতুলনীয়। আমরা বিশ্বাস করি সিএনএন যে ধরনের মানসম্মত কনটেন্ট তৈরি করে সেগুলো বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে আমাদের বিভিন্ন শিল্পের রপ্তানি কৌশল নিশ্চিত করা সহ আন্তজার্তিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদে দেশের সামষ্টিক অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।’
এছাড়া তিনি বিভিন্ন বেসরকারি অ্যাসোসিয়েশন, সংগঠন, চেম্বার এবং কোম্পানিকে এই উদ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের ব্র্যান্ডকে বিশ্বব্যাপী প্রচারে সুযোগ গ্রহণের আহ্বান করেন।
চুক্তি সই অনুষ্ঠানে সিএনএনআইসি পরিচালক (সেলস্) অভিজিৎ ধর এবং অন্যান্য প্রতিনিধিগণ জুম প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন। এছাড়াও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড এবং বিএফটিআইয়ের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..