• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

এক মাস পর সিসিইউ থেকে কেবিনে খালেদা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
বেগম খালেদা জিয়া

করোনা থেকে সেরে উঠলেও পরবর্তী শারীরিক জটিলতার কারণে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। একমাস সিসিইউতে রেখে চিকিৎসা শেষে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে কেবিনে নেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গত ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেয়া হয়েছিল।

জানা গেছে, চিকিৎসকরা গত এক সপ্তাহ খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, কেবিনে স্থানান্তর করা হলেও কবে তিনি বাড়ি ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। কারণ তার শারীরিক অবস্থা বাসায় ফিরে যাওয়ার মতো উন্নতি হয়নি।

গত ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।

এর আগে গত ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি করোনা পজিটিভ ছিলেন। তবে তাকে হাসপাতালের নন-করোনা ইউনিটের কেবিনে রাখা হয়েছিল।

গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এর প্রায় এক মাস পর এবং হাসপাতালে নেওয়ার প্রায় ২ সপ্তাহ পরে তিনি করোনামুক্ত হন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..