• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: রায়হান কবির বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সকল প্রার্থী সহ সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক ভোটগ্রহণ সম্ভব হয়েছে। তিনি নির্বাচনী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব আসনের বেসরকারি আনুষ্ঠানিক বিজয়ীদের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত ভোটারদের, যারা নির্বাচনী দিনটিকে উৎসবমুখর করে তুলেছেন। নারায়ণগঞ্জের ভোটার অনেকেই দূর-দূরান্ত থেকে এসেছেন ভোট প্রদান করতে ।বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিনটিকে আরও অর্থবহ করেছে।

তিনি বলেন, দুই মাসের বেশি সময় আগে তফসিল ঘোষণার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তারই বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ যে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে, তা দেশ ও বিশ্বকে দেখানো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল।তা সবার সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব হলো।
মো: রায়হান কবির দাবি করেন, কোনো রক্তপাত, কেন্দ্র বন্ধ বা বড় কোন ধরনের অভিযোগ ছাড়াই নারায়ণগঞ্জ জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা ঘোষণা দিয়েছিলাম, নারায়ণগঞ্জ জেলায় একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ , ঐতিহাসিক নির্বাচন উপহার দেব। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করেছে।
নির্বাচনী প্রস্তুতির কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি রাষ্ট্র মেরামতের একটি আয়োজন—এই বার্তাই আমরা পৌঁছে দিয়েছিলাম।

গণমাধ্যমের ভূমিকাও ইতিবাচক ছিল বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, শুরু থেকেই গণমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করেছে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ভোটারদের আস্থা ধরে রাখতে পেরেছি।যার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলায় সুষ্ঠ,অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উতসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন বাস্তবায়ন করতে পেরেছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..