• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার মুসলিম ধর্মাবলম্বী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ, ক্ষমা সহ অশেষ নেকি লাভের সুযোগ হয়।’

পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় উল্লেখ করে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।’

পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ পরিহার করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।’

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো:রায়হান কবির। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা যাবে না।
জেলা প্রশাসক জানান, বাজার মনিটরিং জোরদার করা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে অসাধু মুনাফালোভী চক্রের সুযোগ নেওয়া অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ।”
সম্প্রতি এক সভায় ব্যবসায়ী নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আশ্বাস দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র মাহে রমজানে নারায়ণগঞ্জ জেলার সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। এই রমজান মাসে আসুন আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। রমজান মানেই ত্যাগ ও সংযমের মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করতে আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করবো।
জেলা প্রশাসক বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..