• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

জাহাঙ্গীর হোসেন / ৩৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং মহিলা সদস্য ফেরদৌস আরা অনা এবং হরিজন কলোনীর দলিত নারী ফোরামের চেঞ্জ এজেন্ট অঞ্জনা রাণীর উদ্যোগে বটতলা মেথর পট্টিতে বসবাসরত দলিত (হরিজন) সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ে একটি সচেতনতা মূলক র‍্যালির আয়োজন করা হয়।
উক্ত র‍্যালির মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব এবং সুবিধাসমূহ সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা এবং তাদেরকে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে সচেতন করে তোলা।
র‍্যালিতে দলিত সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান প্রদানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
উক্ত কার্যক্রমের মাধ্যমে দলিত (হরিজন) সম্প্রদায়ের মধ্যে গ্রাম আদালত সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তারা এ বিষয়ে আরও আগ্রহী ও সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়।
উপসংহার:
এই ধরনের সচেতনতা মূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..