• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন ডিসি জাহিদ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়তে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড়স্থ রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে নিয়মিত এ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।

কবি ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে এবং কবি কাজী আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্যসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্ধু ও কবি শাহানা মান্নান বুলবুল।

সাহিত্যআড্ডায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও বিভিন্ন সাহিত্যিক বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কবি শফিকুল ইসলাম আরজুর জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি প্রয়াত কবি-সাহিত্যিক এবং অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কবি-সাহিত্যিকরা।

সাহিত্যআড্ডায় কবি-সাহিত্যিকরা নিয়মিত সাহিত্যচর্চা, নতুন লেখকদের উৎসাহিত করা এবং নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করার বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ দুদিনব্যাপি কবিতা বিষয়ক কর্মশালা ব্যপারে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কবি লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,সাদ্দাম মোহাম্মদ, , মিথুন খান, মোঃ তাজুল -ইসলাম, এম. এ. বিপ্লব, কাউছার আক্তার (পান্না), রওশন আরা, রুহুল আমিন রুদ্র,- শাহ্ আলম, সাজ্জাদ আহম্মেদ খোকন,আবুল কালাম আজাদ প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..