• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৫সেপ্টেম্বর) বাদ যোহর দক্ষিণ সস্তাপুরে মায়ামনি সেবা সংস্থার কার্যালয়ে সংগঠনের সভাপতি পারভিন আখতারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ সাধারণ সম্পাদক এসবি মারিয়া পাশার সঞ্চালনায় সভায় সংগঠনের অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিফাত ফারজানা, কোষাধ্যক্ষ লাকী রানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ অধিকারী, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক খাঁন আরিফ হোসেন, ক্রীড়া সম্পাদক ফেরদৌসী বেগম, কার্যকরী সদস্য ফারজানা আক্তার ও আব্দুর রাজ্জাক প্রমূখ। এছাড়াও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কমর আলী স্কুল ও কলেজের ধর্মীয় শিক্ষক মো. লুৎফর রহমান। অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রয়াত আয়েশা বেগম ও নূরুল ইসলাম খাঁনের স্মরণে মায়ামনি সেবা সংস্থা গঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..