• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান

বিডি নিউজ আই ডেক্স / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে যাওয়া পাঁচ সাংবাদিকসহ আটজনকে নিয়ে নিখোঁজ স্পিডবোটের সন্ধানে বুধবার আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল।

দেশটির উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাসারনাসের তথ্য মতে, আটজনের দলটি সোমবার বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের একটি এলাকা থেকে স্পিডবোটে করে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণ পরই বোটের মালিকের সঙ্গে নৌযানটির ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাঁচ ইন্দোনেশীয় সাংবাদিক মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও সংগ্রহ করতে সেখানে যাচ্ছিলেন।
ইন্দোনেশিয়ায় কয়েক দিন ধরে চলা ওই অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং জাকার্তাসহ দেশটির বিভিন্ন শহর আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যায়।

সাংবাদিকদের সঙ্গে ছিলেন বোটের দুই কর্মী ও একজন গাইড।

গত মঙ্গলবার বিকেলে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করা হলেও কয়েক ঘণ্টা পর প্রবল ঢেউ ও কম দৃশ্যমানতার কারণে তা স্থগিত করা হয়।

বুধবার উদ্ধারকারী দল অনুসন্ধান এলাকা আরও বিস্তৃত করেছে। বাসারনাস জানিয়েছে, অভিযানে পুলিশ, সামরিক বাহিনী, জেলে ও স্বেচ্ছাসেবকসহ কয়েক ডজন উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন।

এক বিবৃতিতে বাসারনাস বলেছে, ‘উদ্ধার ও অনুসন্ধানকারী যৌথ দল প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে অভিযান চালিয়ে যাবে।’

উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজ সাংবাদিকদের একজন সোমবার বিকেল ৩টার দিকে এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..