• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার রহস্য উদঘাটন নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কাশীপুর ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা পরপারে পাড়ি জমালেন কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু বক্তাবলীতে MPL সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

কাশীপুর ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাশীপুর ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকাশিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাশিপুর হাজিপাড়া স্থানীয় শ্রমিক দলের কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের গঠনকল্পে আলোচনা সভার মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন- কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুল আলম, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, বক্তবলী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জাকির হোসেন, এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, সদস্য সচিব ইমাম হোসেন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

ঘোষিত কমিটিতে মোঃ মামুন মুন্সীকে আহ্বায়ক এবং মোঃ রিয়াদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মোঃ নুর আলম, মোঃ রেজাউল, মোঃ শাহিন, মোঃ আলাউদ্দিন, মোঃ সামিম, মোঃ দুলাল হোসেন, মোঃ সহিদুল্লাহ, মোঃ ওমর মল্লিক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কবির, মোঃ আজিম ও মোঃ কামাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- মোঃ মজিবর, মোঃ মিন্টু, মোঃ আকাশ খান, মোঃ রবিউল রবিন, মোঃ শাওন, মোঃ বাদল, মোঃ অনিক, মোঃ ছাইদ, মোঃ রকমতউল্লা, মোঃ হোসেন মিয়া, মোঃ রানা, মোঃ মিন্টু, মোঃ জসিম, মোছাম্মত হোসনে আরা, মোঃ আলম, মোঃ টুকু ও মোঃ মিজান।

কমিটির ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, দুই মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাশীপুর ইউনিয়ন শাখার প্যাডে আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..