• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, ডিসি-এসপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় না’গঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ও ওষুধ বিতরণ

না’গঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে: মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও দেশের মানুষকে শান্তিময় ও সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিতে পারেনি। নারায়ণগঞ্জে চাঁদাবাজী, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম এ-সব কথা বলেন।

তিনি আরও বলেন- ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হোন। হজরত পীর সাহেব চরমোনাই ১ থেকে ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচীর অংশ হিসেবে জাতি-ধর্ম নির্বিশেষে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে নারায়ণগঞ্জে এ সভার আয়োজন করা হয়েছে। স্বাধীনতার পর থেকে অনেকেই নানা আশ্বাস ও স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু দেশের মানুষের জন্য শান্তিময় ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে হলে, ইসলামী শরিয়ার পক্ষে আসতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশে নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি মাসুম বিল্লাহ বক্তব্যে বলেন- সমাজকে শান্তিময়, সন্ত্রাস, চাঁদাবাজী ও টেন্ডার বাজী মুক্ত করতে এবং সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলামী শাসনের বিকল্প নেই। নিজের ও পরিবারের জানমাল এবং নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে ইসলামী শরিয়ার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন- নভেম্বর মাসজুড়ে দাওয়াতি কার্যক্রম চলবে। ইতোমধ্যে অনেক ভাই-বোন সংগঠনের সদস্য হয়েছেন। নতুন সদস্যদের অভিনন্দন জানান তিনি।

মহানগর শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম’র সভাপতিত্বে ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ সুলতান মুহাম্মদ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল এবং সহ-প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোহাম্মদ বিলাল খান সহ অন্যান্য নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..