• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদা’র শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডি’র ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার রহস্য উদঘাটন নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কাশীপুর ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা পরপারে পাড়ি জমালেন কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির

না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডি’র ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে একটি ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান।

সভায় চলমান উন্নয়নমূলক কাজসমূহ নির্ধারিত সময়ের মধ্যে, যথাযথ নিয়ম ও মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজের অগ্রগতি, সময়ানুবর্তিতা, গুণগতমান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত রুবেল চলমান উন্নয়ন কাজগুলো যথাসময়ে ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় ইকনমিক অপারেটরদের পক্ষ থেকেও চলমান উন্নয়ন কাজের বাস্তবায়ন ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ইকনমিক অপারেটর মিজানুর রহমান সভায় সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে মতামত ও বাস্তবায়ন-সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান চলমান উন্নয়ন কাজসমূহ সময়, ব্যয় ও গুণগতমান—এই তিনটি বিষয় (Time, Cost and Quality) যথাযথভাবে নিশ্চিত করে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। তিনি কাজের ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এলজিইডি নারায়ণগঞ্জ সদর উপজেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় স্থানীয় ইকনমিক অপারেটর, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..