• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জে চেকপোস্টে বিদেশি পিস্তল, হেরোইনসহ ২ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সদরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া তীব্র তাপদাহে ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, ডিসি জাহিদের মধ্যস্থতায় মুক্ত জিনিয়া নাট্য সংগঠনের উদ্যোগে নাট্যত্রয়ের শুভ মহরত অনুষ্ঠিত সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন -এর শোক পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধর দাবিদারদের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বৃহস্পতিবার ১৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও

উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তিনি কামতা-মনোহরপুর সড়ক উদ্বোধন করেন এবং সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করেন। এ ছাড়া দাউদপুর ইউনিয়ন পরিষদ ও দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

দাউদপুর পুটিনা হাই স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে তিনি রূপগঞ্জ থানা ও পূর্বাচল রাজস্ব সার্কেল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ ছাড়া তারাব পৌরসভার কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারাব পৌরসভার ১১টি পূজামণ্ডপের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, তারাব পৌর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে সরকারি সেবার মানোন্নয়ন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..