জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP31-এ সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির দায়িত্ব নিয়ে তুরস্কে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কৃতী সন্তান সাংবাদিক এম সামাদ মতিন। তিনি মিডিয়া ফোকাল পয়েন্ট (অ্যাসাইনিং এডিটর) হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।
এম সামাদ মতিন নারায়ণগঞ্জের ফতুল্লা পোস্ট অফিস এলাকার সন্তান। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা সাংবাদিক ইউন্য়িনের( ডিইউজে) সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি । স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জাতীয় পর্যায়েও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনে আলোচিত হবে। ফতুল্লা পোস্ট অফিস এলাকার সন্তান এম সামাদ মতিনের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দায়িত্ব পালন নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের জন্য গৌরবের বিষয়। স্থানীয় সাংবাদিকতা থেকে জাতীয় পর্যায়ে সম্পৃক্ততা এবং এবার আন্তর্জাতিক সম্মেলনে দায়িত্ব পালনের এ সুযোগ তাঁর পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য প্রদান করুন...