• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দেওভোগে আলী আহাম্মদ চুনকার দুই দিনব্যাপী ওরশ শুরু

নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

দেওভোগ এলাকায় শিশুদের জন্য নতুন বিনোদন কেন্দ্র বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। শিশুদের স্বাস্থ্যসম্মত ও আনন্দময় বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ-ই প্লে-গ্রাউন্ডটি চালু করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিশুদের নিয়ে রাইড ঘুরে ও বেলুন উড়িয়ে বিএনপি নেতা দিদার খন্দকার’র উদ্যোগে এ শুভ উদ্বোধন করা হয়। পরে মিলাদ মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

বেবী ল্যান্ড এডভেঞ্চার জোনটির উদ্যোক্তা দিদার খন্দকার বলেন- শিশুদের সঠিক মানসিক বিকাশ, পড়াশোনার পাশাপাশী বিনোদন এবং তাদের সমাজিক অপরাধ ও মাদকের হাত থেকে দূরে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে একদল সুহৃদ। শিশুরা যেনো আনন্দের মাধ্যমে লেখাপড়া করে এবং বিনোদনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে। সে লক্ষ্যেই তাদের এ-ই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও বলেন- খেলাধুলা ও সুস্থ বিনোদন মানুষের মনকে বিকশিত করে এবং আনন্দিত করে। আমাদের শিশুরা যাতে বিপথগামী না হয় এবং কোনভাবেই মাদকের করাল গ্রাসে পতিত না হয়। সে জন্যই আমরা কয়েকজন বন্ধু মিলে এ-ই ছোট্ট প্রয়াসটি হাতে নিয়েছি। আমি সকল অভিভাবকের প্রতি বিশেষভাবে আহ্বান জানাব, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আমাদের এ-ই পার্কে আসুন। তাদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশে সুযোগ তৈরী করে দিন। আয়োজকরা আশা করেছেন, এ ধরনের শিশুবান্ধব পার্ক ও সুস্থ বিনোদনের ব্যবস্থা শিশুদের পড়ালেখার পাশাপাশী মানসিক ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এক ইতিবাচক ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।

ও-ই সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রতি শুক্রবার সারাদিন এটি খোলা থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..