• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে?

ড. তৈমূর আলম খন্দকার / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

॥ড. তৈমূর আলম খন্দকার॥

শিল্প, ব্যবসা, বানিজ্য, আন্ত:- যোগাযোগ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির এক সময়ের- কেন্দ্রবিন্দু “নারায়নগঞ্জ” এখন নানা সমস্যায় জর্জরিত। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ায় পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছিল নারায়নগঞ্জ পৌরসভা, যার প্রতিষ্ঠাকালিন নাম ছিল “মদনগঞ্জ পৌরসভা”। মেইল ট্রেন, রকেট (স্টীমার) সার্ভিসের সংযোগ স্থল এবং Starting Station ছিল নারায়নগঞ্জ। বৃটিশরা ঢাকার পূর্বে নারায়নগঞ্জে প্রতিষ্ঠা করেছিল ইউরোপিয়ান ক্লাব (নারায়নগঞ্জ ক্লাব) এবং টেলিফোন Exchange। পৃথিবীর সর্ব বৃহৎ পাটকল আদমজী সহ বহু কল-কারখানা, মিল-ফ্যাক্টরী শীতলক্ষ্যার উভয় কুলে স্থাপিত হয়েছিল ৫০০ বছরের পুরানো ইতিহাস সম্মৃদ্ধ প্র্যাচ্যয়ে ডান্ডি এই জনপদে। জনসংখ্যার ক্রম বর্ধমান পরিস্থিতি মোকাবেলা যোগ্য পরিকল্পিত শহর গড়ে উঠে নাই বিধায় সমস্যা দিন দিন ঘনিভুত হয়ে বর্তমানে আরো সংযোজিত হয়েছে যথা- ১। হকার ২। যানজট ও পরিবহন পরিসেবার দৌরত্ব ৩। নিয়ন্ত্রনহীন ক্রমবর্ধমান রিক্সা, অটো-রিক্সা ৪। ভূমিদস্যুতা ৫। জেলা/দায়রা আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসী একই গন্ডী ভূক্ত রাখা ৬। দূষিত শীতলক্ষ্যার সাথে গ্যাস-বিদ্যুৎ বিশুদ্ধ পানীয় জল এবং নাগরিক সুবিধা সম্পন্ন অবকাঠামোসহ অপর্যাপ্ত স্বাস্থ্য পরিসেবা ছাড়াও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ৭। অধিকন্তু মাদক ও কিশোর গ্যাং ও চাঁদাবাজীর জন্য নারায়নগঞ্জ এখন একটি অভয় অরন্য।
সমস্যা সমাধানের নিমিত্তে সময়ে সময়ে নারায়গঞ্জের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদদের সমন্বয়ে সভা সমাববেশে দীপ্ত শপথ এবং “কেমন নারায়নগঞ্জ চাই” ব্যানারে স্থানীয় প্রেস ক্লাব যৌথ উদ্দ্যেগ নিয়েছে বটে, কিন্তু কাংক্ষিত লক্ষ্য অর্জন হয়েছে কি? ব্যর্থতার জন্য কাউকে একক দায়ী না করে সমাধানের বিষয়টি পর্যালোচনাই এখন মূখ্য উদ্দেশ্যে। ব্যর্থতার গ্লানির দিকে না তাকিয়ে লক্ষ্যে পৌছার সঠিক পথ খোজ করা দরকার।
জন সম্পর্কিত সমস্যা গায়ের জোরে সমাধান করা যায় না । হকার উচ্ছেদ নিয়ে পূর্ববর্তী সরকার আমলেও শীর্ষ চেয়ারের উপস্থিতিতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তর মেরু-দক্ষিন মেরু নামে নারায়নগঞ্জের বিভাজন ফৌজদারী মামলা পর্যন্ত পৌচেছিল। “ধমক” দিয়ে হকার উচ্ছেদ হবে না- বিষয়টি চলমান ধমকা-ধমকিতে পরিস্কার হয়ে গেছে।
সমস্যা সমাধানের ব্যবস্থাপনা (Management) সম্পর্কিত গবেষনা থেকে প্রাপ্ত সংজ্ঞা মোতাবেক- যে কোন সুষ্ঠ সমস্যা সমাধানের জন্য এক তরফা সিদ্ধান্ত চিরস্থায়ী হয় না। বিশেষজ্ঞরা মনে করেন- কোন সংকট মোকাবেলায় Steck Holder দের সমন্বয়ে সমাধানের (Management) পথ খুজতে হবে, যথা 1| Issue Management 2| Crisis Management 3| Social Responsibility Management ১। জনগন /পথচারীর নিরাপদে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বিধায় নিয়ন্ত্রনহীন হকার ও অটো-রিক্সা পথচারী জনগনের জন্য একটি issue। পথচারীদের নিরাপদ চলাচল আবশ্যই নিশ্চিত করতে হবে। Shaik Riyaz বনাম P. Ayyappan মামলায় ভারতীয় সুপ্রীম কোর্ট সিদ্ধান্তে বলেছেন যে- “Right to Walk” under ambit of it’s constitution” ২। হকারী ও অটো যাদের জীবিকা তাদের জন্য ইহা Crisis। উল্লেখ্য, পরিবার বর্গ নিয়ে বেঁচে থাকার জন্য সংবিধানের ৪০ তম অনুচ্ছেদ এবং The Universal Declaration of Human Right’ 1948  বৈধ পেশা গ্রহনের জন্য প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করেছে ৩। অন্যদিকে নাগরিকদের সমস্যা সমাধানের জন্য সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দ্বায়িত্ব রয়েছে যা Social Responsibility Management এর আওতাধীন। ফলে যে কোন issue  I crisis  management গায়ের জোরে বা ধমক দিয়ে বা এক তরফা সিদ্ধান্তে পত্রিকার হেড লাইন হওয়া যাবে, কিন্তু স্থায়ী সামাধান না হয়ে ভোগান্তিই বৃদ্ধি পাবে।
বাংলাদেশের ধনী, পুজিপতি ও আমলাতন্ত্রের সর্বোচ্চ পদধারীদের “চোখ” রূপগঞ্জের জমির উপর। ভূমিদস্যুদের অভয় বিচরনে তিন ফসলী জমি ছাড়াও খাল, বিল, নদী, নালা কোন কিছুই দখল করা বাদ রাখে নাই। এমন কি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও পানি উন্নয়ন বোর্ডের খাল (Cannel) ভূমি দস্যুদের করাল আগ্রাসন থেকে বাদ যায় নাই। সকল সময়ের সরকারই তাদের প্রকেটস্থ। উচ্চ আদালত বালু ভরাটের নিষধাজ্ঞা নিলেও ভূমিদস্যুরা কোর্টের আদেশ থোরাই কেয়ার করে। এমর্মে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এক কালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রকাশ্যে বলেছেন “আমরা Contempt (আদালত অবমাননা) করতে করতে হয়রান”। দেশের বড় বড় মিডিয়া ভূমি দস্যুদের মালিকানাধীন বিধায় সরকার তাদের সমীহ করে, ফলে জমির মালিক কৃষকরা নিজেদের জমি রক্ষা করতে পারছে না। স্থানীয় এমপি./মন্ত্রী/ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী ব্যক্তিরা ভূমিদুস্যদের দালালী করে “আঙ্গুল ফুলে কলাগাছ” হলেও স্থানীয় অধিবাসীরা দিন দিন হয়ে যাচ্ছে উদবান্ত “রহিঙ্গা”। এ দস্যুরা সব সময়ই “সরকারী দল”-বোল পাল্টাতে তাদের সময় লাগে না। ক্ষমতা প্রাপ্ত রাজনৈতিক নেতারাও তাদের দ্বারস্থ হয় নিজেদের চাহিদা মিটানোর জন্য। জমির মালিকরা কোথাও কোন প্রতিকার না পেয়ে “পৈত্রিক ভিটা রক্ষা কমিটি” করে আর্তনাদ করে যাচ্ছে; সরকার প্রধান তাদের কান্না শুনতে পাচ্ছেন কি?
শহরের কেন্দ্রস্থল পূর্বতম কোর্ট এলাকায় বহুতল বিশিষ্ট ম্যাজিষ্ট্রেসী ভবন নির্মান ছিল আরও একটি অপরিকল্পিত ও গাজাখোরী সিদ্ধান্ত। ফলে সংগত কারনেই আইনজীবীদের মধ্যে অসন্তোষ। দুই কোর্ট আলাদা থাকলে আইন পেশার সমস্যা ছাড়াও শহরে যানযজট আরও বৃদ্ধি পাবে। আওয়ামী পন্থী আইনজীবীরা ক্ষমতায় থাকাকালে দুই কোর্ট একত্রে রাখার আবেদন জানালেও কোন প্রতিকার হয় নাই, সেই দাবী এখনও চলামন। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত আসবে কি, আসবে না, তা নিশ্চিত নয়। তবে যে কোন যুক্তিতে দেওয়ানী ও ফৌজদারী আদালত একই গন্ডিতে অবস্থান করাটাই অধিকতর যুক্তি সংগত। রাজধানীসহ অন্যার্ন্য জেলাতে দেওয়ানী ও ম্যাজিষ্ট্রেট কোর্ট একই গন্ডীতে অবস্থিত।
পানি, বিদ্যুৎ, গ্যাস বিল সহ পরিচ্ছন্ন নাগরিক পরিসেবার জন্য নারায়নগঞ্জ নাগরিক কমিটি, নাগরিক অধিকার ফোরাম এবং আমরা নারায়নগঞ্জ বাসী সহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল আন্দোলন করছে। পরিবহন সম্পূর্ণ ভাবে মাফিয়াদের নিয়ন্ত্রনে পূর্বেও ছিল- বর্তমানেও অবস্থার পরিবর্তন হয় নাই; অন্যদিকে জ্বালানি বৃদ্ধির অজুহাতে মাত্রাতিরিক্ত ভাড়া বৃদ্ধি যাত্রীদের উপর মরার উপর খাড়ার ঘা। পরিবহন নিয়ন্ত্রকরা সব সময়ই সরকারী দল, সরকার পরিবর্তনে শুধু মাফিয়া চক্রের হাত বদল হয়েছে বটে, কিন্তু যাত্রী সেবা কাংক্ষিত লর্ক্ষ্যে পৌছে নাই। শহরে সুপরিকল্পিত বাস ষ্ট্যান্ড না থাকায় যাত্রী সেবা বিঘ্ন ও যানজটের অন্যতম কারন।
“চাঁদাবাজীর” কথা বলে, এম.পি-র কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছেন নিজ দলীয় এক গামেন্টর্স ব্যবাসায়ী। ব্যবসায়ীর নিকট চাঁদাবাজদের তালিকা চাওয়াতে তিনি পিছু হটেছেন। অরাজনৈতিক ব্যক্তি রাজনীতিতে আসলে আকাশে মেঘ দেখলে পিছু হাটবেন বৈ কি! ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজদের তালিকা চাইতে হবে কেন? দেশব্যাপী চাঁদাবাজদের তালিকা করেছে বলে সরকার তথ্য প্রদান করেছে যার মধ্যে সরকারের লিষ্টেড চাঁদাবাজের সংখ্যা নারায়নগঞ্জেই বেশী। সরকারের এক সময়ের প্রধান শরিকদল জামায়েত ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান ঈদগাহ্ ময়দানে জনসভায় প্রকাশ্যে নারায়নগঞ্জে চাঁদাবাজদের দৌরাত্তের কথা উল্লেখ করেছেন। চাঁদাবাজদের লিষ্ট হওয়ার খবর র্দীঘ দিন শুনে আসছি- কিন্তু এ্যাকশন এর সংবাদ-তো চোখে পড়ে না। “প্রশাসন” ও “পুলিশ” একটি নির্জীব পদার্থ বলে আমার মনে হয়। যখন যে পাত্রে থাকে তখন সেই রং-ই ধারন করে। তবে হাবিবুর রহমান, এস.পি পদে যোগদানের পরে মাদক বিরোধী অভিযান দৃশ্যমান হয়েছে বটে; কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির নুন্যতম উন্নতি হয় নাই। উল্লেখ্য “খুনি শোক মিছিলের আগে থাকে”- এ প্রবাদটি র্দীঘদিনের। বর্তমান সমাজে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যায় না- এটাই বাস্তবতা।
সমস্যা সমাধানে সমন্বয় নাই এবং to the point এ যেতে পারিনা বলেই সমাধান হয় না। যেমন- হাকরদের পূর্ণরবাসনের জর্ন্য সিটি কর্পোরেশন (নাসিক) ইট বিছানোর পরদিনই রেল কর্তৃপক্ষ তা উপড়ে ফেলেছে। (যদিও নিজস্ব মালিকানাধীন জমি ছাড়া অন্যের জমিতে বিনিয়োগ স্থানীয় সরকারের অর্থ ব্যয় ম্যানুয়েলের পরিপন্থী এবং Audit Objectionable)| স্বাধীনতার পর থেকেই দেখে আসছি শীর্ষ ব্যক্তি ছাড়া কেবিনেটের সকল মন্ত্রীই Half Minister। কারন প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোন মন্ত্রীই সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা নাই- এ প্রথা র্দীর্ঘ দিনের। ফলে জন প্রতিনিধি, মিডিয়া, প্রশাসন, সুশীল সমাজ সমন্বয়ে সমস্যার একটি টপ-লিষ্ট তৈরী করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃ মন্ত্রনালয় সভা না করতে পারলে সমস্যার আশু সমাধানের কোন সম্ভবনা নেই। ইতিহাস বলে- স্বাধীন বাংলাদেশের জম্নলগ্ন থেকেই- সরকার, প্রশাসন ও দল ছিল এক ব্যক্তির নিয়ন্ত্রনাধীন; পূর্ব অবস্থার পরিবর্তন এখনো হয় নাই। প্রত্যেকটি সমস্যা- একটি আর একটির সাথে সম্পূরক বিধায় প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোন মন্ত্রনালয় একক ভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বা দায়িত্ব নেয় না- এটাই চিরন্তন সত্য। ফলে মন্ত্রনালয় টু মন্ত্রনালয় ঘুরাঘুরিতে সংশ্লিষ্ট ফাইলের অপমৃত্যু হয়। (অসমাপ্ত চলবে)…
লেখক: জ্যেষ্ঠ আইনজীবী ও কলামিষ্ট।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..