• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের নবীগঞ্জ গুদারাঘাট সংলগ্ন খেয়াঘাট এলাকায় চালু হয়েছে ঘরোয়া স্বাদের সুস্বাদু খাবারের নতুন ঠিকানা ‘সাবিহা সাথী কিচেন’। যাত্রা শুরুর পর থেকেই গরুর মাংসের ঝোল, হাঁসের মাংস ভুনা ও গরম গরম চাপটির স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসম্মত খাবার, ঘরোয়া রান্নার স্বাদ এবং সাধ্যের মধ্যে দাম—এই তিন বৈশিষ্ট্যে অল্প সময়েই স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সাথী সরদার। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে প্রতিদিন টাটকা উপকরণ দিয়ে রান্না করা হয় বিভিন্ন পদের খাবার। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে গরুর মাংসের ঝোল, হাঁসের মাংস ভুনা এবং গরম গরম চাপটি। খাবারের স্বাদ ও তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে খেয়াঘাটের যাত্রী, স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষের আনাগোনা বাড়ছে এখানে।

সাবিহা সাথী কিচেনের খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পেশার মানুষ।

খাবারের স্বাদ সম্পর্কে শফিকুল ইসলাম আরজ বলেন, “এখানকার খাবারের স্বাদ একেবারে বাড়ির খাবারের মতো। গরুর মাংস আর চাপটি খেয়ে মনে হয়েছে ঘরে বসে খাচ্ছি। এখন নবীগঞ্জে আসলেই এখানে না খেয়ে যাই না।”

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “হাঁসের মাংসটা অসাধারণ। অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার মতো স্বাদ কোথাও পাইনি। দামও সাধ্যের মধ্যে। এমন ঘরোয়া রান্না সত্যিই প্রশংসার দাবিদার।”

সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “আমি অনেক জায়গায় খাবার খেয়েছি, কিন্তু সাবিহা সাথী কিচেনের রান্নায় মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছি। বিশেষ করে হাঁসের মাংস আর চাপটির স্বাদ সত্যিই ভোলার মতো নয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে সাথী আপার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

সাংবাদিক জসীমউদ্দীন বলেন, “নারায়ণগঞ্জে অনেক রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু সাবিহা সাথী কিচেনের খাবারে আলাদা একটা আন্তরিকতা আছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্বাদু খাবারই এই প্রতিষ্ঠানকে অন্যদের থেকে আলাদা করেছে। যারা একবার খাবেন, তারা আবার আসতে চাইবেন।”

নিজের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাথী সরদার বলেন, “আমি চেষ্টা করি নিজের ঘরের মতো করে রান্না করতে। বাজারের ভালো মানের মসলা ও টাটকা মাংস দিয়ে খাবার তৈরি করি। ক্রেতারা যেন তৃপ্তি নিয়ে খেতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সবার দোয়া ও ভালোবাসা পেলে এই ছোট দোকানটিকেই আরও বড় করতে চাই।”

স্থানীয়দের মতে, নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মানসম্মত ঘরোয়া খাবারের একটি ভালো প্রতিষ্ঠানের অভাব ছিল। সাবিহা সাথী কিচেন চালু হওয়ায় সেই চাহিদার অনেকটাই পূরণ হয়েছে। দুপুর ও রাতের খাবারের সময় প্রতিষ্ঠানটিতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

সব মিলিয়ে, স্বাদ, আন্তরিকতা ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে নবীগঞ্জ খেয়াঘাটে নতুন এক খাবারের ঠিকানা হিসেবে পরিচিতি পাচ্ছে ‘সাবিহা সাথী কিচেন’। একজন নারী উদ্যোক্তার ছোট্ট উদ্যোগ কীভাবে স্থানীয় মানুষের ভালোবাসা অর্জন করতে পারে, তারই একটি উদাহরণ হয়ে উঠছে প্রতিষ্ঠানটি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..