• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’

বিডিনিউজ আই ডেস্ক : / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সমাজে সৎ মা মানেই নিষ্ঠুর কিংবা দজ্জাল—প্রচলিত এই নেতিবাচক ধারণাকে ভেঙে ভালোবাসা, মমতা ও মানবিকতার এক ভিন্ন বার্তা নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’। সৎ মায়ের চিরাচরিত নেতিবাচক চরিত্রায়ণের বাইরে গিয়ে একজন সৎ মায়ের স্নেহশীল ও মমতাময়ী রূপ তুলে ধরা হয়েছে নাটকটির গল্পে। সাব্বির আহমেদ সেন্টুর রচনায় নাটকটির প্রথম দিনের চিত্রগ্রহণ গত সোমবার সন্ধ্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্রামবাংলার প্রাকৃতিক পরিবেশে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দী এলাকায় তরিকুল ইসলাম শিমূলের বাগানবাড়িতে নাটকটির দৃশ্যধারণ করা হয়। মিডিয়া ভিশন থিয়েটারের ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই অনলাইন মিডিয়া চ্যানেল ‘জিরো’তে প্রচারিত হবে।

নাটকটির নাম ভূমিকায় অর্থাৎ সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছেন কুমকুম বেগম। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খালিদ, রুবেল, অনন্যা, বাবুল, রাতুল, আলমগীর, সামসুল, আল আমিন ও রঞ্জিত। শিশুশিল্পী হিসেবে রয়েছে শান্ত। পরিচালকের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনিয়া আহমেদ। নাটকটির সার্বিক সহযোগিতায় ছিলেন তরিকুল ইসলাম শিমূল, আব্দুর রশীদ ও কবির হোসেন।

নাটকটির মূল ভাবনা ও বার্তা প্রসঙ্গে রচয়িতা সাব্বির আহমেদ সেন্টু বলেন, ‘আমাদের সমাজে সৎ মা সম্পর্কে একটি প্রচলিত নেতিবাচক ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, সৎ মা মানেই নিষ্ঠুর কিংবা ডাইনি। অথচ সৎ মা হলেই যে কেউ খারাপ হবেন, এমন কোনো কথা নেই। একজন সৎ মাও আপন মায়ের মতো স্নেহশীল, মমতাময়ী ও ভালোবাসাপূর্ণ হতে পারেন। এই বিষয়টিই নাটকটিতে অত্যন্ত যত্নের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি কোনো সৎ মায়ের আচরণে নেতিবাচকতা থাকলেও নাটকটির গল্প থেকে তিনি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা পাবেন বলে আমার বিশ্বাস।’

গ্রামীণ জনপদের আবহ, পারিবারিক সম্পর্কের আবেগ এবং ব্যতিক্রমী সামাজিক বার্তার সমন্বয়ে নির্মিত ‘আসল মা’ নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..