• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

কবি শেখ মোঃ মিজানুর রহমান সজীব-এর তিনটি কবিতা

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
কবি শেখ মোঃ মিজানুর রহমান সজীব

তেল চিটচিটে এফিটাফ

এই ধুলিময় জনপথ, সাবেক ধুধু প্রান্তর!!!
অক্সিজেন আর কার্বনডাই অক্সাইডের খেলা!
লৌহ কণিকাপাত জীবনাবসান, ধুলোয় বিলীন!

এক টুকরো সেই পুরোনো চাঁদ, মেঘের ভেলা!
কবিতা, গান কোলাহল জোয়ার ভাটার খেলা!
জীবনের দুঃখবিলাস, শয়তানের অট্টহাসি!

মহামারী কতই না বাহাদুরি, শয়তানের অট্টহাসি!
নগদে আলোর ঝলকানি, নিলজ্জ ফেরিওয়ালা!
অথর্ব পুরান পাপি, যেন শোনায় রায় হায় হায়!

অর্ডার অর্ডার অর্ডার এই লোকটিই ভালোমানুষ।
বলেছি আপনার মানতেই হবে, নইলে বনবাস।
জান্নাতের চোর বাটপার আজ মিডিয়া সর্বস্ব ভাড়!

এই ধুলিময় জনপথ, সাবেক ধুধু প্রান্তর!!!
অক্সিজেন আর কার্বনড়াই অক্সাইডের খেলা!
লৌহ কনিকাপাত, জীবনাবসান ধুলোয় বিলীন!

দাবি রইলো এক ফোটা বৃষ্টি বর্ষনের, পারবে?

সংগ্রাম

একটি কবিতা লিখবো, কালো পিচ ঢালা রাজপথ।

শূন্য ধূলো উড়া শহর, আহ রক্তিম মেঘের আকাশ।

জ্বালাময়ী স্লোগান, বেচে থাকার আকুল আকুতি।

সভ্যতা, আদিম যুগের চিৎকার, রক্তাক্ত রাজপথ।

প্রেমিকার চিৎকার অথবা ছলনা,তবু বজ্র হুংকার!!!

নষ্ট ডিমে ভরা পাখির বাসা, আর আদুরে গলায় গান!

হিংসুটে বাচ্চার কেড়ে নেওয়া পুতুল, পাখির ছানা।

আদুরে গলায় বালিকার গান, দূরে বাজে বিউগল!

একটি কবিতা লিখবো, কালো পিচ ঢালা রাজপথ।

রক্তাক্ত চিঠি, বেচে থাকার আকুতি,দূরে বাজে হুইসেল।

জোনাকি পোকা

 

আমি আমার স্বপ্ন গুলোকে হত্যা করেছি।

বিষাক্ত বাতাস জনপথে, রক্তাক্ত জন্মভূমি।

মলিন দেহ, ধূসর প্রান্তর অর্বাচিনের উল্লাস।

জনসমুদ্রে ধারালো হলুদ দাঁতের দেতো শূয়র।

আমি আমার কবিতা গুলোকে হত্যা করেছি।

এক ঝাঁক সাদা বকের দল সবুজ ধান ক্ষেত।

অস্তিত্ব জানিয়ে উড়ে যাওয়া রাতের লক্ষী পেঁচা ।

ভেজা বুনো ফুলের সুবাস, এক ঝাঁক জোনাকি ।

দূরে লেজ কাটা শিয়ালের ক্রন্দন, অদ্ভুত নিরবতা।

স্বপ্ন গুলোকে হত্যা করেছি, দেখে বিবেকহীন মানবতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..