• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

ফরাজিকান্দা-কলাগাছিয়া সড়কের বেহাল অবস্থা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা থেকে কলাগাছিয়া পর্যন্ত আদম আলী সড়ক।

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা থেকে কলাগাছিয়া পর্যন্ত আদম আলী সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। এতে করে চরম ভোগান্তির মধ্যে পরতে হচ্ছে এলাকাবাসীর।
শনিবার (১৯ জুন) সকালে ফরাজিকান্দা থেকে কলাগাছিয়া পর্যন্ত আদম আলী সড়ক সরেজমিনে ঘুরে দেখা যায় এ চিত্র।
এলাকাবাসী জানায়, অল্প বৃষ্টি হলেই বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর, ঘারমোড়া, শুভকরদী এলাকার প্রধান রাস্তাটি পানিতে তলিয়ে যায়। রাস্তাটির দুই পাশে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ নানা প্রতিষ্ঠান। রাস্তাটি বেহাল অবস্থায় থাকার পরও প্রতিদিন মারাত্মক ঝুকি নিয়ে এ সড়ক দিয়ে বিভিন্ন প্রকার ভারী যানবাহনে চলাচল করছে। এতে করে ৩ কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।
এলাকাবাসী জানায়, বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও বিভিন্ন মালবাহি ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলের কারণে রাস্তাটি ব্যবহারের সম্পর্ন অনুপযোগী হয়ে পরেছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ও সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..