• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে?

যৌতুকের দাবিতে নির্যাতন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
নির্যাতিত গৃহবধু।

যৌতুক না দেওয়ায় লিজা আক্তার (৩০) নামে এক গৃহবধূর গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী, শাশুড়ি ননদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুন) দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর মা চম্পা বেগম বাদী হয়ে তার মেয়ের স্বামী আনোয়ার হেসেন (৪২), শাশুড়ি খোদেজা (৬০), ননদ রোকসানা বেগম (৩০), আফসানা (২৫) ও মনি বেগমকে (২২) আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করা হবে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

নির্যাতনের শিকার লিজার মা চম্পা বেগম জানান, ৯ বছর পূর্বে পাগলা নন্দলালপুর বউবাজার এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবিতে তার মেয়ের উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে আসছে শ্বশুরবাড়ির লোকজন। মেয়ের কথা চিন্তা করে শ্বশুরবাড়ির চাহিদা পূরণও করেছেন তারা। তবে নির্যাতন থামেনি।

তিনি আরও জানান, সোমবার সকাল ১১টার দিকে শ্বশুরবাড়ির লোকজন তার মেয়ে লিজাকে মারধর করছে জানতে পেরে তিনি সেখানে যান। গিয়ে দেখেন চুলায় থাকা গরম পানি নিয়ে এসে তার মেয়ের শরীরের উপর ছুড়ে মারা হয়েছে। তার মেয়ের ঘাড় ও দুই পা গরম পানিতে ঝলসে গেছে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা বাদীর মেয়েকে ঘরের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন লিজা আক্তার।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে। নির্যাতিত গৃহবধূর সাথে এখনও তারা কথা বলতে পারেননি। তার সাথে কথা বলতে পারলে প্রকৃত ঘটনা জানতে পারবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..