• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়নগঞ্জ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নুর হোসেন আর নেই

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
নুর হোসেন স্যার।

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়নগঞ্জ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নুর হোসেন স্যার আর নেই। শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নিউরোসায়েন্স হাসপাতালে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘ দিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৫। তিনি ৩মেয়ে এবং একছেলে রেখে গেছেন। তার দুই মেয়ে আমেরিকা এবং ছেলে মালয়েশিয়া বসবাস করেন। একমেয়ে সিটি ব্যাংকে কর্মরত আছে। তিনি নারায়নগঞ্জ হাই স্কুলে ৪০বছর ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত থেকে ২০০০সালে অবসর গ্রহন করেন। এরপর প্রায় ১০বছর আমেরিকায় দুই মেয়ের সাথে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে চাষাড়ায় ছোট মেয়ের সাথে বসবাস করতেন। শনিবার বাদ এশা চাষাড়া রামবাবুর পুকুরপাড় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রবীন শিক্ষক নুর হোসেন স্যারের মৃত্যুতে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি চন্দন শীল সহ গভনিং বডির অন্যান্য সদস্য,ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম,গভনিং বডির প্রাক্তন সভাপতি কাসেম জামাল,নারায়নগঞ্জ হাই স্কুল সতীর্থ৭৩ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এবং সাধারন সম্পাদক আবদুস সালাম, সতীর্থ-৬৮ এর পক্ষে কাশেম হুমায়ুণ, ১৯৭১-৭২ ব্যাচের পক্ষে মনোয়ার হোসেন মনা এক বিবৃতিতে তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..