• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

আমতলীর ৬টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

বিডিনিউজ আই ডেস্ক : / ২৬৪০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১

মোঃ হুমায়ুন কবির, (বরগুনা)সংবাদদাতাঃ নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের নির্বাচন আগামীকাল ২১ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ওই ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ৬টি ইউনিয়নের মধ্যে গুলিশাখালী ইউনিয়নে ৫টি, কুকুয়া ইউনিয়নে ৩টি, আঠারোগাছিয়া ইউনিয়নে ৩টি, হলদিয়া ইউনিয়নে ৬টি, চাওড়া ইউনিয়নে ৭টি ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ৫টি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে একমাত্র চাওড়া ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন দ্বারা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবারের প্রথম ধাপের স্থাণীয় সরকার নির্বাচনে বিরোধী দল অংশ না নেওয়ায় দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনী প্রচার- প্রচারনায় সরকার দলীয় প্রার্থীরা কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করলেও পিছিয়ে নেই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাও।

নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ও নিরাপত্তার দায়িত্ব পালনে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ ৬টি টীম দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ৬টি ইউনিয়নে ২৯টি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। ওইসব ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থাা নেয়া হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ভাবে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতেৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির সম্বনয়ে স্টাইকিং ফোর্স ও মোবাইল টীম গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..