• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় সংকট মোকাবিলায় আ.লীগ-জাপা একযোগে কাজ করবে: বাবলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

নিজস্ব সংবাদদাতা: জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা সংকট মোকাবেলাসহ জাতীয় যেকোন সংকট মোকাবেলায় সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে জাতীয় পার্টি। এছাড়া ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে সক্রিয় থাকবে জাতীয় পার্টি। সোমবার বিকেলে শ্যামপুরের নিজ কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর ৩৫টি মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরনকালে তিনি এসব কথা বলেন।

বাবলা আরো বলেন, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ। এখন প্রবৃদ্ধি হিসাবের সময় নয়। কারণ, বৈশ্বিক মহামারী করোনার থাবায় বিশ্বের সাথে সাথে আমাদেরও অর্থনীতি এবং বৈশ্বিক বানিজ্যের ঘাটতির কারণে অনেকটা বিপর্যস্ত। করোনাভাইরাসের প্রথম ধাক্কা না সামলাতেই দ্বিতীয় ঢেউ অর্থনীতির চাকাকে আরো পিছনে ফেলে দিয়েছে। এই ভাইরাস থেকে জনগণকে নিরাপদ ও রক্ষা করতে সরকার ইতিমধ্যে স্বাস্থ্যখাতসহ অনেক খাতে বিপুল অর্থ ভূর্তকি দিয়েছে। দেশের বাইরে থেকে টিকা ক্রয় করে তা জনগণকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা আরো উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ। মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই, দেশেই সুচিকৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবেনা। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার।

এ সময় আরো বক্তব্য রাখেন ৫২ নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন, ৫৮ নং ওর্য়াড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুল, সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর খালেদা আলম, নাজমা খোকন, সাহিদা বেগম, সাথী আক্তার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডি,কে সমির, স্থানীয় আ’লীগ নেতা শরীফ আলমগীর, খলিলুর রহমান, ইন্দ্রজিত দাস, নির্মল খাসকেল প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..