• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

দলবব্ধ ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি রেকর্ড

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
কিশোরীর জবানবন্দি

বিডি নিউজ আই: নারায়নগঞ্জ সদর উপজেলার কাশিপুর থেকে অপহরণ হয়ে সিরাজগঞ্জে গণধর্ষণের শিকার সেই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। রোববার (৪ জুলাই) বিকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত ভিকটিমের জবানবন্দি রের্কড করেন।
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে নারায়নগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান বলেন,পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।প্রমান কালেক্ট করেছে ,তদন্ত করে ভিকটিমকে উদ্ধার করেছে সেক্ষেত্রে পরবর্তী নির্দেশনা দিবে নারী শিশু কোর্ট।তদন্ত রির্পোট দাখিল করার পর নারী শিশু কোট পরবর্তী ব্যবস্থা নিবে।
এর আগে শনিবার (৩ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানায়, গত ২০ মে কাশীপুর এলাকা থেকে অপহরণের শিকার হয় ১৪ বছর বয়সী ওই কিশোরী। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা ১৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। মামলাটি তদন্ত করছিলেন এসআই বদিউজ্জামান ভূঞা। তদন্ত কর্মকর্তা প্রযুক্তির ব্যবহার করে ৩ জুলাই কাশীপুর ইউনিয়নের নির্জন স্থান থেকে কিশোরীকে উদ্ধার করেন।
পিবিআই জানায়, ভুক্তভোগী কিশোরীর মা পারিবারিক কারণে বকাঝকা করায় বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী জনৈক মমতা খালার সহযোগিতা চায়। মমতা নামে ওই নারী আসামি হৃদয়, শিউলী, ময়না, শফিকুল ইসলামসহ অন্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে সিরাজগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি জঙ্গলে আটক রেখে হৃদয়সহ তার অজ্ঞাত বন্ধুরা তাকে ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভুক্তভোগী কৌশলে সিরাজগঞ্জ হতে পালিয়ে নারায়ণগঞ্জ চলে আসে। খবর পেয়ে তাকে উদ্ধার করে পিবিআই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..