• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখা (এনপিজেএ)।

শুক্রবার রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর এনপিজেএ বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম অঙ্গন দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঠামোগত অসংগতি ও পেশাগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সেসব সমস্যা চিহ্নিত করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিবৃতিতে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আন্দালিব রহমান পার্থের অভিজ্ঞতা ও দূরদর্শিতা তথ্য প্রবাহকে আরও স্বচ্ছ, দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানে নিয়ে যাবে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এনপিজেএ নেতৃবৃন্দ নতুন মন্ত্রীর সাফল্য কামনা করে গণমাধ্যমের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..