• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

২০২৫-২৬ অর্থ বছরে “,ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় গৃহস্থলী ছোট মাছ চাষ প্রদর্শনী পুকুরে শিং মাছের পোনা এবং মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

রবিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩জন চাষীর মাঝে মৎস্য ও সবজি চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করেন না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাজ্জাক উল্লাহ পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তাগণ।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে সদর উপজেলার ৩জন মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা, মাছের ভাসমান খাবার, পুকুরে ব্যবহারের জন্য চুন, বিভিন্ন সবজি চারা ও বীজ, সবজি চাষের বিভিন্ন উপকরণ ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..