• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

নোয়াখালী জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

বিডিনিউজ আই ডেস্ক : / ২২৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: নোয়াখালী জেলা পরিষদে চেয়ারম্যান পদে আগামী ১৭ অক্টোবর অনুষ্টিতব্য নির্বাচন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।
একইসঙ্গে ওই জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে দেয়া হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আনা আবেদনের ওপর আগামী ১৮ অক্টোবর আপিল বিভাগের ফুলকোর্টে শুনানির জন্য ধার্য রাখা হয়েছে।
সু্প্িরমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন। আদালতে টিটুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপর প্রার্থীর পক্ষে ছিলেন এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু। সেখানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। লংকা বাংলা ফাইন্যান্সে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর কিছু বকেয়া ছিল। এরই পরিপ্রেক্ষিতে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ আদেশের বিরুদ্ধে তিনি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করলে সেখানেও টিটুর মনোনয়ন বাতিল আদেশ বহাল থাকে। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন টিটু। শুনানি নিয়ে হাইকোর্ট টিটুর মনোনয়ন বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে আদেশ দেন। আদেশ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা টিটুকে আনারস প্রতীক বরাদ্দ দেন। অপর সপ্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু পান চশমা প্রতীক।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্ট আদেশের পর রাষ্ট্রের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে সিভিল পিটিশন করলে তাতে ‘নো-অর্ডার’ হয়। আজ অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু চেম্বার কোর্টে এক আবেদন করে আলাবক্স তাহের টিটুকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে দেয়া হাইকোর্ট আদেশ স্থগিত চান। রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত উভয় পক্ষে শুনানি নিয়ে নোয়াখালী জেলা পরিষদে চেয়ারম্যান পদে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করেছেন। পাশাপশি টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে দেয়া হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আনা আবেদনের ওপর আগামী ১৮ অক্টোবর আপিল বিভাগের ফুলকোর্টে শুনানির জন্য রেখেছেন।
ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ২৫ সেপ্টেম্বর আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু।
গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়া সাধারণ সদস্যপ্রার্থী পাঁচজন ও সংরক্ষিত সদস্যপদে দুজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থী টিটু ঋণখেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন টিটু। সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..