• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

পশ্চিমবঙ্গে বিধিনিষেধ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিডি নিউজ আই ডেস্ক: বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়ে করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে চলমান বিধিনিষেধের (আংশিক লকডাউন) মেয়াদ বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। এর আগে রাজ্য সরকারের তরফে যে বিধিনিষেধ চালু করা হয়েছিল, তা বহাল থাকবে ১ জুলাই পর্যন্ত।

সোমবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন এই বিধিনিষেধের ঘোষণা দেন। নতুন বিধিনিষেধে সরকারি-বেসরকারি বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। সেক্ষেত্রে চালক ও কন্ডাক্টরদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। সকলেরই মাস্ক পরা বাধ্যতামূলক। পাশাপাশি চলবে অটো, ইজিবাইক। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত সাধারণের জন্য লোকাল ট্রেন, মেট্রো চলাচলে বিধিনিষেধ জারি থাকছে। যদিও স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রো আগের মতোই চলাচল করবে।
এ ছাড়া ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা যাবে অফিস। তবে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা ওই বেসরকারি সংস্থাকেই করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এ ছাড়া ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে জিম, সেলুন, বিউটি পার্লার। সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি ও মাছের বাজার। অন্য দোকান খোলা থাকবে বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে আগের মতোই এই সময়কালে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু, অর্থাৎ জরুরি কারণ ছাড়া যানবাহন, রাস্তায় বেরনোর ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..