• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না’গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা’ নিতে ১১ বছরের শিশুকে হত্যা করল কিশোর বন্ধুরা নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার

ভেনেজুয়েলার পথে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

আগামী ২১ থেকে ২৪ জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত বাইসেন্টিনিয়াল কংগ্রেসে (Bicentennial Congress of the People of the World) এ যোগ দিতে ভেনেজুয়েলা যাচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।
১৮ জুন শুক্রবার ভোর ৬ ঘটিকায় ভেনেজুয়েলার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন নারায়ণগঞ্জ জেলার মেয়ে সুমাইয়া সেতু।
স্প্যানিশ উপনিবেশবাদের বিরুদ্ধে কারাবোবো যুদ্ধের দ্বিশতবার্ষিকী উপলক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে। লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮০০ প্রতিনিধি এই কংগ্রেসে অংশগ্রহণ করবেন। এই কংগ্রেসকে ‘স্বাধীনতা, ঐক্য, সাম্য এবং মানুষের প্রতি মানুষের সংহতির কংগ্রেস’ হিসেবে উল্লেখ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

কারাবোবো যুদ্ধের দ্বিশতবার্ষিকীর যুদ্ধ স্মরণে আয়োজিত এই কংগ্রেসে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থা, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের অবস্থা নিয়ে আলোচনা করবেন সুমাইয়া সেতু।

বাংলাদেশ ত্যাগ করার আগে সুমাইয়া সেতু জানান, আমি শুধু দলের নয় বরং বাংলাদেশের প্রতিনিধি। কংগ্রেসে অংশ নিয়ে আমাদের দেশকে বিশ্বের বুকে তুলে ধরবো। এছাড়াও সকলের শুভ কামনা প্রত্যাশা করেছেন সুমাইয়া সেতু।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..