• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাহিত্য জোট নারায়ণগঞ্জের নিয়মিত মাসিক সাহিত্য সভা শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও লেখকরা অংশগ্রহণ করেন।

সভায় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং সাহিত্যচর্চা, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাহিত্য বিকাশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ শামীম।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কবি ও লেখক আবদুর রহমানের পৃষ্ঠপোষকতায় সাহিত্য জোট নারায়ণগঞ্জ কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. আবদুর রহমানকে আহ্বায়ক এবং এস এ শামীমকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রনজিৎ মোদক, মিয়া মোহাম্মদ আব্দুল মজিদ এবং সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কাজী আনিসুল হক, কামাল সিদ্দিকী, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, এস এম সাহাবুদ্দিন, সুদত্ত রঞ্জন বড়ুয়া, মতিউর রহমান ফারুক, লাইলা আরজুমান শিউলী, মৃদুল সাহা, সায়মন আহাম্মদ ও সালাউদ্দিন আমির।
সভায় মোট ২৭ জন কবি ও লেখক তাঁদের স্বরচিত লেখা পাঠ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন উপস্থিত সদস্যরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..