• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

বিডিনিউজ আই ডেস্ক : / ২২৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

যশোর সংবাদদাতা : জেলায় আজ সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক এবং তিনযাত্রীসহ চারজন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার যশোর- বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাফসান চৌধুরী সাদমান (৩০), মোহাম্মদ নয়ন (৪০), মুরসালিন (৩৮) এবং মোহাম্মদ জনি (৪০)। নিহতদের বাড়ি চট্টগ্রামের বায়েজীদ থানা এলাকায়। তারা কোরবানির গরু কিনতে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদ-উদ-জামান, চট্টগ্রাম থেকে আসা চারব্যক্তি প্রাইভেটকারযোগে যশোর সদর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারের চালক এবং তিনযাত্রীসহ চারজনই ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া গুরুতর আহত প্রাইভেটকারের যাত্রী শাহাবুদ্দিনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..