• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

র‌্যাপিড এন্টিজেন টেস্ট কিট এর মাধ্যমে পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
কোভিড-১৯ রোগীর র‌্যাপিড এন্টিজেন টেস্ট কিট এর মাধ্যমে পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এর সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

বিডি নিউজ আই: ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে সরকারী এমটি ল্যাব এবং টিএ ল্যাব অংশগ্রহনে আরবান/জেলা পর্যায়ে সম্ভাব্য কোভিড-১৯ রোগীর র‌্যাপিড এন্টিজেন টেস্ট কিট এর মাধ্যমে পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এর সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোস্ পারসন হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এমও-সিএস ডা: মো: সাখাওয়াত হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী(বিডিসি) মো: হুমায়ূন কবির এবং ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির এরিয়া সুপার ভাইজার মো: আশ্রাফুল ইসলাম।
উল্লেখ্য, সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় জরুরী প্রয়োজনে স্বল্প সময়ে কোভিড সংক্রমন নির্নয়ের জন্য জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগী সংস্থা ব্র্যাক নারায়ণগঞ্জ অক্টোঅফিস এলাকায় ব্র্যাক এর যক্ষ্মারোগ নির্নয় কেন্দ্রে এই র‌্যাপিড এন্টিজেন টেস্ট কিট এর মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। ইতি মধ্যে এই পরীক্ষা কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ শুরু হয়েছে। এন্টিজেন টেস্ট কিট এর মাধ্যমে পরীক্ষার ফলাফল অতি দ্রুততম সময়ে হয়ে থাকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..